বনগাঁয় ৮ পায়ের ছাগল ছানা
দি নিউজ লায়নঃ ছাগলের চারটি পা দেখেই অভ্যস্ত সকলেই।কিন্তু সদ্য জন্মানো ছাগলের বাচ্চার ৮ টি পা দেখে হতবাক পালিত পশুর পরিবারের লোকজন থেকে প্রতিবেশীরা। অবিশ্বাস্য হলেও সত্যিকারের এই ঘটনা জানাজানি হতেই ৮ পায়ের ছাগল ছানা দেখতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষ। শুক্রবারের এই ঘটনা বনগাঁ থানার ঘাটবাওর পঞ্চায়েতের কালমেঘা এলাকায়। ছাগলের সদ্যজাত বাচ্চটি অবশ্য কিছুক্ষন পরেই মারা যায়।
বনগাঁর ঘাটবাওড় পঞ্চায়েতের কালমেঘা এলাকার বাসিন্দা কল্পনা মন্ডলরা বাড়িতে গরু, ছাগল পোষেন। এদিন তারই একটি পালিত ছাগলের বাচ্চা হয়।দুটি বাচ্ছা হয়েছিল।একটি স্বাভাবিক চারটি পা নিয়ে জন্মালেও প্রথম বাচ্চাটি ৮ টি পা নিয়ে জন্মায়।কল্পনাদের বাড়িতে এর আগেই ছাগলের বাচ্চা হয়।কিন্তু এমন ঘটনা এর আগে ঘটে নি। ৮ পা নিয়ে জন্মানো ছাগলের বাচ্চা দেখে কল্পনা এবং তার পরিবারের লোকজন হতবাক হয়ে পড়েন। জন্মানোর কিছুক্ষন পরে অবশ্য ৮ পায়ের ছাগলের বাচ্চার মৃত্যু হয়। কিন্তু দ্বিতীয় বাচ্চাটি সুস্থ্য আছে।
বিষয়টি গ্রামে চাওর হতেই কল্পনাদের বাড়িতে একে একে জড়ো হতে থাকেন প্রতিবেশীরা।কেউ কেউ মৃত ৮ পায়ের ছাগলের বাচ্চার ছবিও তুলে রাখেন।
কল্পনা মন্ডল বলেন আমরা গ্রামের মানুষ। বাড়িতে গরু, ছাগল পুষি। কিন্তু এমন ঘটনা এর আগে কখনও ঘটে নি। তবে দ্বিতীয় বাচ্চাটি ভালোই আছে।অনেজেই এসেছিল ৮ পায়ের ছাগলের বাচ্চা দেখতে।

Post a Comment